নিজস্ব প্রতিবেদক : প্রায় পৌনে দুই মাস সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে আজ (সোমবার) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার রাত সাড়ে ১০ টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে পৌঁছবেন বলে জানা গেছে।
প্রায় ছয় মাস কারাগারে আটক থাকার পর জামিনে মুক্তি পেয়ে গত ২৭ জুলাই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। পরে আরো উন্নত চিকিৎসার জন্য গত ১১ আগস্ট সিঙ্গাপুর থেকে নিউইয়র্ক যান তিনি। নিউইয়র্ক থেকে গত শুক্রবার আবার সিঙ্গাপুরে যান মির্জা আলমগীর।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী