টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস থেকে গোড়াই পর্যন্ত ২৫ কি.মি. রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে। বৃষ্টি, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দুর্ঘটনা ও গরু ভর্তি ট্রাক বিকল হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়।
গোড়াই হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবির জানান, রাত ৩টার দিকে মহাসড়কের মির্জাপুরের ইসাইল এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষ হয়। এত দুজন সামান্য আহত হলেও ট্রাক দুটি রাস্তা থেকে সরাতে প্রায় চার ঘন্টা লেগে যায়।
অন্যদিকে, ভোর সাড়ে ৬টার দিকে বাসাইলের করতিপাড়া বাইপাস এলাকায় ঢাকাগামী একটি গরুভর্তি ট্রাক বিকল হয়ে যায়। এ থেকেও যানজটের সৃষ্টি হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৭টা ৪৫ মিনিট) রাবনা বাইপাস থেকে গোড়াই পর্যন্ত ২৫ কি.মি. রাস্তায় যানজট রয়েছে।
তবে যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান ওসি হুমায়ুন।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী