নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে এসে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ হজ মিশনের হেল্পডেস্ক থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যে ৩ হজযাত্রীর মৃত্যু হয়েছে তারা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার হামিদ হাওলাদার (৬৬)। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা মোহাম্মদ আব্দুল আছেন (৬৯) এবং নরসিংদী সদর উপজেলার আব্দুর রহমান মিয়া (৬৫)।
এ নিয়ে এবারের হজে গিয়ে মোট ১৪ বাংলাদেশির মৃত্যু হলো। এরমধ্যে দশজন পুরুষ ও চারজন নারী। এদের মধ্যে দশজন মক্কা এবং চারজন মদিনায় মারা গেছেন।
এর আগে, গত রোববার ঢাকা জেলার ভাটারার মোহাম্মদ বদিউল আলম খান (৬২) মক্কায় মৃত্যুবরণ করেন। তার পাসপোর্ট নম্বর বিবি০৮৮৩৩০৩। গত ২৯ আগস্ট গাইবান্ধা জেলার মারুফা শাহজাহান শায়লা (৩৭) মদিনায় মারা করেন। তার পাসপোর্ট নম্বর বিই ০৬৫৭২৭১।
এছাড়া, ২৭ আগস্ট যশোর জেলার মোহাম্মদ আতিয়ার রহমান (৭৭) মক্কায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বি এ০৯৮৬৩৭৮। ২৬ আগস্ট নওগাঁর মোহাম্মদ আফজাল হোসেন (৭৯) মদিনায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বিই ০৭৫০৫৪২। ২৩ আগস্ট কুমিল্লার মো. গাজী রহমান (৭৭) মক্কায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বিই০৩১৮৯৯৭। ২৩ আগস্ট শেরপুরের মোহাম্মদ কাজিম উদ্দিন (৫৯) মক্কায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বি ই ০৪৩২৯২৫।
মৃত্যুবরণ করা অন্য হজযাত্রীদের মধ্যে রয়েছেন, দিনাজপুরের মো. আম্বর আলী (৫২) মদিনায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বি ই০২৪৬১৫৯। একই দিনে কুমিল্লা জেলার শফিকুল ইসলাম (৬৫) মক্কায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বি ই০৬৫৫০৯৪ ও ১৮ আগস্ট ঢাকা জেলার মীর লিয়াকত আলী (৬১) মক্কায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বি এফ০২৫৮৫২০। বেশীর ভাগই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ এক হাজার ৭৫৮ জন। গত ২৯ আগস্ট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৬৩ টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫৮ টিসহ মোট ১২১ টি ফ্লাইটযোগে সর্বমোট ৪৫ হাজার ৮৪৮ জন হাজি সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুই হাজার ৩৮৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৩ হাজার, ৪৬৪ জন। এ বছর ৭৮৩টি এজেন্সি বেসরকারি হজ ব্যবস্থাপনার অনুমোদন পেয়েছে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত