November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঢাকায় আন্তর্জাতিক বুদ্ধিস্ট সম্মেলন ২৭-২৮ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৭ ও ২৮ অক্টোবর ঢাকায় আন্তর্জাতিক বুদ্ধিস্ট কনফারেন্স আয়োজন করার উদ্যোগ নিয়েছে সরকার।

ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম (ইউএনডব্লিউটিও) এর সহায়তায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এটি আয়োজন করছে।

মন্ত্রী জানান, দুইদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

এতে চীন, জাপান, কোরিয়া এবং ভিয়েতনামসহ প্রায় ১৩টি দেশের সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেবেন।

এর আগে, আগামী ১ সেপ্টেম্বর রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক সম্মেলনের প্রাক-প্রস্তুতি কর্মশালা হবে।

মন্ত্রী জানান,  দেশের গৌরবময় ও ঐতিহাসিক বুদ্ধিস্ট হেরিটেজ, দক্ষিণ-পূর্বাঞ্চলের লিভিং হেরিটেজসমূহ বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর মাধ্যমে আন্তর্জাতিক বুদ্ধিস্ট সার্কিট মহাসড়কের সঙ্গে বাংলাদেশের যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। যা দেশের পর্যটন বিকাশে মাইলফলক হিসেবে কাজ করবে।

তিনি  বলেন,  রাষ্ট্রীয় উদ্যোগ ও পরিকল্পনার অভাবে দেশের পর্যটন খাত তেমন এগুতে পারেনি।