ডেস্ক প্রতিবেদন : ৩৫তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরীক্ষার হলে মোবাইল ফোন, কোনো ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী, ব্যাগ বহন করা নিষেধ। কোনো প্রার্থী নির্দেশ অমান্য করলে তার প্রার্থীতা বাতিল করা হতে পারে। এমনকি ভবিষ্যতেও তিনি কোনো পরীক্ষায় আবেদনের জন্য অযোগ্য ঘোষিত হতে পারেন।
নতুন নিয়মে এবার সর্বোচ্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী নিয়ে গত ৬ মার্চ ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৮ এপ্রিল ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি), যাতে উত্তীর্ণ হয় ২০ হাজার ৩৯১ জন।

এ বিভাগের আরো..
নাজমুল সভাপতি ও সুমনকে সম্পাদক করে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের নতুন কেন্দ্রীয় কমিটি
গরীব শিক্ষার্থীদের মিল বন্ধ থাকায় স্কুলে অনাগ্রহ
বেনাপোল প্রাথমিক বিদ্যালয়ের নিহত ৯ শিশুর স্মরণে শোক র্যালী