November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অসৎ ব্যবসায়ীদের তালিকা তৈরি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : অসৎ ব্যবসায়ীদের একটি তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

তিনি বলেন, যারা শুল্ক ফাঁকি দিয়ে ব্যবসা করছেন, সেই সব অসৎ ব্যবসায়ীদের একটি তালিকা তৈরি করা হচ্ছে।

তিনি আরও বলেন, সম্পূর্ণরূপে শুল্ক আদায় করা সম্ভব হলে বছরে দু’টি করে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হবে।

অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, এনবিআর আইন সংস্কার করা হচ্ছে শুল্ক বিভাগকে জোরদার করার জন্য।

সংবাদ সম্মেলনে এনবিআর ডিজি ড. মইনুল খানসহ অনেকে উপস্থিত ছিলেন।