October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ব্রিটেনের অভিবাসী আইনে আসছে কারাদণ্ডের বিধান

ডেস্ক প্রতিবেদন : ইংল্যান্ড এবং ওয়েলসে অবৈধভাবে বসবাসকারীদের কারাদণ্ডের বিধান রেখে ইমিগ্রেশন বিল বা অভিবাসী আইনে সংশোধনী আনছে যুক্তরাজ্য।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, যেসব রেস্তোরা অবৈধ শ্রমিকদের কাজ দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান থাকছে যুক্তরাজ্যের নতুন অভিবাসী আইনে। এছাড়া অবৈধ অভিবাসীদের বাড়ি ভাড়া দিলে শাস্তি দেওয়া হবে বাড়ির মালিকদেরও।

প্রসঙ্গত, ইংল্যান্ডের রেস্তোরা ব্যবসায়ীদের অধিকাংশই বাংলাদেশি অভিবাসী। এসব রেস্তোরায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের অনেক অভিবাসী কাজ করার সুযোগ পায়।