November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সাংবাদিক প্রবীর সিকদারের ৩ দিনের রিমান্ড

ফরিদপুর প্রতিনিধি: তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সাংবাদিক প্রবীর সিকদারের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ফরিদপুরের এক নম্বর আমলি আদালতের বিচারক মো. হামিদুল ইসলাম রিমান্ড ও জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

এলজিআরডিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে রোববার সন্ধ্যায় প্রবীর সিকদারকে তার রাজধানীর ইন্দিরা রোডের অনলাইন পত্রিকা অফিস থেকে আটক করে শেরেবাংলা নগর থানার পুলিশ। এরপর পুলিশ তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। রাত ১২টার দিকে তাকে ফরিদপুরে নিয়ে আসার পর সদর থানায় তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা হয়।

সোমবার তার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠান। ওইদিন আদালতে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি।