বিদেশ ডেস্ক : পাক-ভারত বৈরি সম্পর্কের মধ্যেই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি জম্মু-কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি, গুরদাসপুরে জঙ্গি হামলার ঘটনায় প্রতিবেশী রাষ্ট্র দুইটির সম্পর্কের অবনতি ঘটেছে।
এ পরিস্থিতিতে, টুইটারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই শুভেচ্ছাবার্তা নতুন মাত্রা যোগ করল বলে মন্তব্য করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।
শুক্রবার প্রধানমন্ত্রী মোদি টুইট করেন বলেন, “পাকিস্তানের সকল নাগরিককে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং শুভকামনা রইল।”
প্রসঙ্গত, গতকাল পাকিস্তান সরকার হাফিজ সাঈদ এবং জামাত-উদ-দাওয়ার কর্মকাণ্ডের ওপর নজরদারির সিদ্ধান্ত নেওয়ার একদিন পরই ভারতের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছাবার্তা উভয় দেশের তরফ থেকেই সম্পর্কের উন্নয়ন হিসেবে দেখা হচ্ছে।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।