October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নিরাপদ স্থানে সরানো হচ্ছে তিয়ানজিনের বাসিন্দাদের

বিদেশ ডেস্ক : চিনের বন্দরনগর তিয়ানজিনের ভয়াবহ বিস্ফোরণের পর ওই এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করল প্রশাসন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বুধবার রাতের ওই বিস্ফোরণে শনিবার পর্যন্ত মৃতের হয়েছে ৮৫ জনের।

হাওয়ার গতিপথ বদলে যাওয়ায় দুর্ঘটনাস্থল থেকে অতিমাত্রায় বিষাক্ত রাসায়নিক পদার্থ সোডিয়াম সায়ানাইড ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে ওই উপাদান পাওয়ার পরিপ্রেক্ষিতেই আশপাশের তিন কিলোমিটার এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্তরা স্থানীয় একটি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিল৷ তাঁদেরও সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এলাকা ছেড়ে যাওয়ার সময় তাদের লম্বা পায়জামা ও মুখোশ পরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ৷পুলিশ জানায়, বিস্ফোরণ এলাকার আশপাশে কয়েক দফা ছোট-খাটো বিস্ফোরণের আওয়াজ এবং আগুন জ্বলে ওঠার খবর পাওয়া গিয়েছে।

বিস্ফোরণের ফলে প্রায় ৬ হাজার ৩০০ মানুষ ঘরছাড়া হতে বাধ্য হয়েছেন। ঘটনায় আহত ৭২১ জনের মধ্যে ৩৩ জনের অবস্থা আশঙ্কাজনক৷।