আদালত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক রুহুল আমিন খন্দকারকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম নাজমুল হক শ্যামল এই রায় দেন।
একই সঙ্গে রুহল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দণ্ডবিধির ১২৪ (ক) ধারায় এই সাজা দেয়া হয়।
মো. রুহুল আমিন খন্দকার বর্তমানে পলাতক রয়েছেন। তিনি জাবির ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের প্রভাষক ছিলেন।
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট নিজের ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন, ‘পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ফল, সবাই মরে শেখ হাসিনা মরে না কেন?’। এ ঘটনার পর ওই বছরের ২ অক্টোবর সহকারী পুলিশ সুপার মো. মনোয়ার হোসেন তার বিরুদ্ধে রাষ্ট্র্রোহের অভিযোগে আদালতে মামলা করেন। মামলা দায়েরের প্রায় চার বছর পর এ মামলার রায় ঘোষিত হলো।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা