ফেনী প্রতিনিধিঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। পর্যায়ক্রমে দেশের সকল ফোরলেনে বাইলেন চালু করা হবে। বর্তমান সরকারকে গরিব বান্ধব সরকার উল্লেখ করে তিনি বলেন, থ্রী হুইলার চালকদের জীবন-জীবিকার বিষয়টিও সরকারের বিশেষ বিবেচনায় রয়েছে। তবে মহাসড়কে বাইলেন চালু হওয়া পর্যন্ত একটু ত্যাগ স্বীকার করতে হবে। তিনি বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুরে ফুট ওভার ব্রীজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এর আগে বিকেলে ফেনীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফেনী সদরে শর্শদি ইউনিয়ন ও পাঁচগাছিয়া ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে বন্যায় আক্রান্তদের খোঁজ-খবর নেন ও তাদের পাশে গিয়ে দাঁড়ান।
তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সরকার বন্যার্তদের পাশে আছে ও থাকবে। যতদিন জলাবদ্ধতা থাকবে ততদিন ত্রাণ দেওয়া হবে।
তিনি আরো বলেন, বন্যা পরবর্তী সময়ে জলাবদ্ধতা নিরসন ও মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সরকার বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিকেএম এনামুল করিম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল, নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন