ক্রীড়া ডেস্ক : বিসিসিআইয়ের অংশ হতে চলেছেন সৌরভ, সচিন ও লক্ষ্মণ৷ ভারতীয় বোর্ডের পরামর্শদাতা কমিটিতে আসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ৷ নির্বাচকেরাই এই কমিটি তৈরি করবেন৷ মূলত বিদেশের মাটিতে ভারতের পারফরমেন্সের বিষয়টির রক্ষণাবেক্ষনে থাকবেন সৌরভ৷ ব্যাটিং মেন্টরের ভূমিকায় দেখা যাবে সচিনকে৷ অনুর্ধ্ব-১৯ ক্রিকেটারদের পারফরমেন্সের তত্ত্বাবধানে লক্ষ্মণ৷ কিছুদিন আগেই বোর্ড সচিব অনুরাগ ঠাকুর বলেছিলেন, বোর্ডে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে প্রাক্তন ক্রিকেট নক্ষত্রদের৷ তারপরই আজ এই সিদ্ধান্ত৷

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ