আদালত প্রতিবেদক : গাড়ি পোড়ানোর তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিমাণ্ডে নেওয়ার আবেদন নাকচ করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবদের অনুমতি দিয়েছে আদালত। একই সঙ্গে মির্জা ফখরুলের পক্ষে করা জামিন আবেদনও নামঞ্জুর করা হয়।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অশোক কুমার এ আদেশ দেন।
পল্টন থানা পুলিশ মঙ্গলবার ফখরুলকে তিন মামলায় গ্রেফতার দেখিয়ে প্রত্যেক মামলায় ১০ দিন করে মোট ৩০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।
ওইদিন বিচারক গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে রিমান্ড আবেদনের শুনানির জন্য বুধবার দিন নির্ধারণ করেন।
বুধবার সকালে মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হয়। এদিন রাষ্ট্রপক্ষে রিমান্ডের আবেদনের শুনানি করেন সহকারী পাবলিক প্রসিকিউটর সালাম হাই টুনি।
আসামি পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও জয়নাল আবেদীন মেসবাহ রিমান্ড আবেদনের বিরোধিতা করে ফখরুলের জামিনের আবেদন করেন।
শুনানি শেষে বিচারক দুটি আবেদনই নাকচ করে দেন। প্রয়োজনে আগামী তিনদিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
উল্লেখ্য, গাড়ি পোড়ানো অভিযোগে ৫ জানুয়ারি পল্টন থানায় দুটি মামলা দায়ের করে পুলিশ। এর মধ্যে একটি মামলার এজাহারে বলা হয়, ফখরুল এবং অন্য বিএনপির আরও ২৮ নেতাকর্মী গুলিস্তানের বঙ্গবন্ধু হকার্স মার্কেটের সামনে বাস পুড়িয়ে দেন।
অন্য মামলায় একই দিন ফকিরাপুল এলাকায় পুলিশের একটি মোটর সাইকেলে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়।
তৃতীয় মামলার এজাহারে বলা হয়, ৬ জানুয়ারি পুরানা পল্টনে বিআরটিসির বাসে আগুন দিয়ে ক্ষতি সাধন করেন আসামিরা। এ মামলার আসামি ফকরুলসহ ৩৪ জন।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২