কোলকাতা প্রতিনিধি : দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে ভারতের শিলং থেকে সিঙ্গাপুর নিয়ে যেতে চান তার স্ত্রী হাসিনা আহমেদ।
মঙ্গলবার দুপুরে ভারতের শিলংয়ে সিভিল হাসপাতালে বিচারাধীন মামলার আসামিদের ওয়ার্ডে স্বামীর সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সালাহ উদ্দিনের শারীরিক অবস্থা সম্পর্কে হাসিনা বলেন, “ওনার শরীর খুবই খারাপ। একটানা দুই মিনিট দাঁড়িয়ে থাকতে পারছেন না। হাত-পা কাঁপতে থাকে। খুব দ্রুত তার উন্নত চিকিৎসা দরকার।”
তিনি বলেন, সালাহ উদ্দিনের হৃদরোগের সমস্যা আছে। কিডনির সমস্যাও জটিল আকার ধারণ করেছে।
ভারতের চিকিৎসা ব্যবস্থা উন্নত থাকার পরেও সালাহ উদ্দিন আহমেদকে কেন সিঙ্গাপুরে নিতে চাচ্ছেন- সাংবাদিকদের এমন প্রশ্নে হাসিনা আহমেদ জানান, গত ২০ বছর তার সব চিকিৎসা সিঙ্গাপুরে হয়েছে। হৃদরোগের জন্য তার তিনবার অস্ত্রোপচার হয়েছে; তাকে রিং পরানো হয়েছে। তার কিডনির চিকিৎসাও সিঙ্গাপুরেই হচ্ছে। তাই সেখানেই স্বামীকে নিয়ে যেতে চান।
প্রসঙ্গত, বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে বিবৃতি পাঠিয়ে কর্মসূচি ঘোষণা করছিলেন সালাহ উদ্দিন আহমেদ। এরই মধ্যে গত ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে তুলে নেওয়া হয়। হাসিনা আহমেদ ও বিএনপি আইন-শৃঙ্খলা বাহিনীকে দায়ী করলেও সরকারের পক্ষ থেকে বরাবরই তা অস্বীকার করা হয়।
২ মাস নিখোঁজ থাকার পর সালাহ উদ্দিনকে গত ১১ মে শিলংয়ে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। তার সঙ্গে দেখা করতে গতকাল রোববার রাতে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমেদ। ভারতের স্থানীয় সময় দুপুর ১২টার দিকে কলকাতা থেকে বিমানে আসামের দিকে রওনা হয়েছেন। বিকেল ৪টার দিকে তার শিলংয়ে পৌঁছানোর কথা রয়েছে।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী