ডেস্ক: দেশের তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চার প্রসার ও বিস্মৃতি ঘটানোর লক্ষ্যে সারাদেশে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আগামী ২০ ও ২১ জুলাই সারা দেশে দুদিনব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরতে আগামী ১৮ জুলাই (বুধবার) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিং আহ্বান করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত থাকবেন।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী