ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে লাভলী বেগম (৪০) নামে এক মাদক ব্যবসায়িকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত ।
রোববার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ গোলাম আযম এই রায় প্রদ্ন করেন। সাজাপ্রপ্ত মাদক ব্যবসায়ি লাভলী বেগম কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া গ্রামের বদরুল ইসলামের কন্যা ।
মামলার সংক্ষিপ্ত বিবারণে জানা যায় ২০১৩ সালৈর ১৮ এপ্রিল কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া এলাকার নিজ বাড়ি থেকে ৪৪ বোতল ফেন্সিডিলসহ পুলিশ লাভলী বেগমকে গ্রেফতার করে। ওই দিনই তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয় । এরপর তদন্ত শেষে পুলিশ লাভলী বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র প্রদান করে। সাক্ষ্য প্রমান শেষে সে দোষী প্রমানিত হওয়াই আদালত রোববার তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন