November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিচ্ছেদ চান অনুশকা

ডেস্ক: বিশ্বখ্যাত সেতারবাদক রবি শঙ্করের মেয়ে অনুশকা শঙ্করের স্বামী হলিউড পরিচালক জো রাইটের সঙ্গে আর তার বনিবনা হচ্ছে না। ২০১০ সালে সেপ্টেম্বরে লন্ডনে বিয়ে করেছিলেন তারা। তাদের দুই সন্তানও রয়েছে। কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে স্বামী জো–এর সঙ্গে একটি ছবি দিয়ে অনুশকা লিখেছিলেন ঠিক সাত বছর আগে আমাকে বিয়ের কথা বলেছিলেন জো। বেশ সুন্দর চলছিল সংসার। তারপরে আমাদের প্রথম সন্তান আসে। গত বছর অনুশকা ও জোকে একসঙ্গে গ্র্যামি অনুষ্ঠানে দেখা গিয়েছিল।

তারপর মনোমালিন্য দেখা দেয় তাদের। এই নিয়ে অশান্তি চলছিলই। তারপরেই গতবছরের শেষে তারা বিচ্ছেদের মামলা করেন বলে জানা গিয়েছে।