খুলনা প্রতিনিধি : খুলনার ২০টি পয়েন্টে আগামীকাল সোমবার থেকে খোলা বাজারে চাল বিক্রি শুরু হবে। নিম্ন আয়ের মানুষের জন্য ওএমএস কার্যক্রমের আওতায় ২০ জন ডিলারের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে এ চাল বিক্রি করা হবে।
খুলনার ২০টি পয়েন্ট হচ্ছে- নতুন বাজার রূপসা বেড়িবাঁধ, ২ নং প্লাটিনাম রোড, জনতা হল ফুলবাড়ি গেট বাজার, খোঁড়া বস্তি, মিনাক্ষী সিনেমা হলের পাশে, চানমারি বাজার, চিত্রালী বাজার, আফিল জুট মিল বাজার, বসুপাড়া বাজার, নতুন বাজার, মিস্ত্রী পাড়া, মুজগুন্নি স্ট্যান্ডের মোড়, রায়ের মহল আছরের মোড়, কালি বাড়ি বাজার, শরিফ মোল্লার মোড়, বৈকালী বাজার, সঙ্গিতার মোড়, কুদির বটতলা, লবনচরা স্লুইড গেট সংলগ্ন মোক্তার সড়ক ও মানসী বিল্ডিং মোড়।
খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামাল হোসেন বলেন, জেলায় ৭২ জন ডিলার খোলা বাজারে চাল বিক্রি করবেন। প্রাথমিক পর্যায়ে সোমবার ২০টি পয়েন্ট ২০জন ডিলার চাল বিক্রি করবেন। একজন ডিলার ১ টন চাল বিক্রি করতে পারবেন। প্রত্যেক ভোক্তা ৫ কেজি করে চাল কিনতে পারবেন।
খোলা বাজারের চালের মাধ্যমে নিম্নআয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবেন বলে আশাপ্রকাশ করেন তিনি।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত