মাদারীপুর প্রতিনিধি : বৈরী আবহাওয়ার কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে সীমিত পরিসরে চলছে ফেরি। এতে দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চলে চলাচলকারী যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ফেরিঘাটের ম্যানেজার সালাম হোসেন জানান, সোমবার সকাল থেকে পদ্মা নদীতে অস্বাভাবিক স্রোত ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর সকাল সাড়ে ১০টা থেকে বন্ধ রাখা হয় এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল।
তবে সীমিত পরিসরে ফেরি চলছে। ফলে ঘাটে পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি তিরি হয়েছে। দীর্ঘ সময় লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ভোগান্তি বাড়ছে ঘাটে আটকা থাকা যাত্রী ও চালকদের।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত