November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিজেআরআই এর নতুন পরিচালক (কৃষি) ড. চন্দন কুমার সাহা

ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয় কৃতি বিজ্ঞানী ড. চন্দন কুমার সাহাকে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (কৃষি) পদে নিয়োগ দিয়েছেন এবং তিনি গত ৩০-৮-২০১৭ তারিখে উক্ত পদে যোগদান করেছেন।

ড. সাহা ১৯৮৫ সাল থেকে বিজ্ঞানী হিসাবে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে কর্মরত। পরিচালক (কৃষি) হিসাবে যোগদানের পূর্বে তিনি মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রজনন বিভাগে কর্মরত ছিলেন। বিজ্ঞানী হিসাবে ড. সাহা পাট ও কৃষি সেক্টরে যথেষ্ট সুনামের সঙ্গে বিশেষ করে একজন সফল প্রজননবিদ হিসাবে খ্যাতি অর্জন করেছেন। তাঁর বর্নাঢ্য কর্মময় জীবনে তিনি একজন সফল মানুষ। কর্মচঞ্চল ড. সাহা বিজেআরআই-এ কৃষি উইংএর একজন আইকন বিজ্ঞানী বললেও উত্যুক্তি হবে না। উল্লেখ্য ড. সাহা তাঁর প্রজ্ঞা ও অভিজ্ঞতার আলোকে প্রজনন বিভাগের জাত উন্নয়ন ও বীজ গবেষণায় উৎকর্ষ সাধন করেছেন যা নার্সভ’ক্ত গবেষণা প্রতিষ্ঠানে বিরল। তাঁর গবেষণায় অবদান, সততা ও কর্মনিষ্ঠার জন্য তিনি এবছর প্রতিষ্ঠানের শুদ্ধাচার পুরুষ্কারে ভ’ষিত হয়েছেন।
ড. চন্দন কুমার সাহা টাঙ্গাইল জেলার একজন কৃতি সন্তান। স্বর্গীয় শ্রী নারায়ন চন্দ্র সাহা এবং মিসেস পুস্প রানী সাহা-এর জ্যেষ্ঠ সন্তান ড. চন্দন কুমার সাহা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে ¯œাতক (সম্মান) ও ¯œাতোকোত্তর ডিগ্রী অর্জন করেন। অতঃপর তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ প্রজনন বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।