ডেস্ক: শহীদ এ,কে,এম মনিরুজ্জামান এর স্ত্রী শহীদ জায়া এবং প্রজন্ম’ ৭১ এর সম্মানিত সদস্য রফিকুল আলম মুকুলের মা সালেহা খাতুন (৭৫) রোববার সকাল ৮.৩০মি: যশোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন –ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন । তিনি দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস রোগে ভুগছিলেন এবং গত মাসে স্ট্রোক করায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। স্বামী শহীদ এ,কে এম মনিরুজ্জামান সৈয়দপুর রেলওয়ে কর্মরত অবস্থায় ১৯৭১ সালে শহীদ হওয়ার পর তিনি অনেক সংগ্রামের মধ্য দিয়ে ৩ছেলে ও ৪ মেয়েকে মানুষ করেছেন।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত