নুরুল ইসলাম খসরু, নোয়াখালী প্রতিনিধি : গত প্রায় দুই সপ্তাহ ধরে টানা বর্ষন ও পাশ্ববর্তী ফেনী জেলার মাতামহুরী নদী থেকে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় ও জোয়ারের পানিতে নোয়াখালী বেগমগঞ্জ সহ ৯টি উপজেলায় বন্যা পরিস্থিতি মারাতœক অবনতি দেখা দিয়েছে। এসব উপজেলা লাখ লাখ লোক পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন-যাপন করছে। এরমধ্যে বেগমগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত, চরম দূর্ভোগের মধ্যে দিন পার করছেন দূর্গতরা।
জেলার ৯টি উপজেলা ও ৮টি পৌরসভার মধ্যে বর্তমানে দিন দিন সর্ববহৎ উপজেলা বেগমগঞ্জে বন্যা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। বিভিন্ন রাস্তাঘাট, মৎস্য খামার পানিতে ডুবে বাড়ি-ঘরেও হাটু পরিমাণ বন্যার পানি। এ উপজেলার ১৬টি ইউনিয়নের ১৮০টি গ্রামের মধ্যে ১৫০ গ্রাম পুরো বন্যায় আক্রান্ত। এতে ৩ লাখ লোক পানিবন্দি অবস্থায় দিন অতিবাহিত করছেন। ইতোমধ্যে অনেকে বাড়ি-ঘর ছেড়ে পাশ্ববর্তী বিদ্যালয়গুলোতে খোলা আশ্রয় শিবিরে পরিবারের সদস্য ও গৃহপালিত পশু নিয়ে অবস্থান নিয়েছে। এ উপজেলায় ১৬ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ক্ষতিগ্রস্থ হয়েছে ৫০ হাজার পরিবার। তবে ওই পরিবারগুলোর অনেকেই এখনো কোনো ধরনের সরকারী ত্রাণ সরবরাহ পাননি। স্থানীয় জনপ্রতিনিধি ও শিল্পপতিরা লোক দেখানো যে ত্রাণ দিচ্ছেন তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে মনে করছেন ক্ষতিগ্রস্থরা।
এদিকে এখনো অনেকে হাটু পানির মধ্যে ভিটে মাটিতে অবস্থান করছেন শিশুসহ পরিবারের অন্যান্য সদস্যদের দিনে। বিশুদ্ধ পানি, পয়নিস্কাশন সহ বিভিন্ন সমস্যায় তারা চরম দুর্বিষহ জীবন পার করছেন ।
টানা বর্ষনে সৃষ্ট বন্যায় এ উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ও বিদ্যালয়গুলোতে পানি প্রবেশ করায় এদিকে স্বাস্থসেবা দিতে যেমন সমস্য হচ্ছে, অন্যদিকে পাঠদানেও ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় অনেক বিদ্যালয় বন্ধ ঘোষনা করা হলেও সামনেই দ্বিতীয় সাময়িক পরীক্ষা। কিন্ত পানি না কমলে নির্দিষ্ট তারিখে পরীক্ষা নেয়া সম্ভব নয় বলে মনে করেন অনেক বিদ্যালয় প্রধান।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয়েছে। শুকনো খাবার মুড়ি-চিড়া, স্যালাইন সহ বিভিন্ন সামগ্রী প্রতিদিন বিতরণ করা হচ্ছে।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ জানান, আমরা দলীয়ভাবে বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্য করছি। সরকারী পর্যায় থেকেও ত্রাণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও বানভাসি মানুষের পাশে এসে দাঁড়ানোর আহাবান জানিয়েছেন।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত