ডেস্ক: আনুষ্ঠানিকভাবে প্রেমের ঘোষণা না দিলেও তাদের সম্পর্ক নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদরে! সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের আবেগঘন চুম্বনের ছবি।

হিন্দুস্তান টাইমস বলছে, সম্প্রতি টুইটারে এ ছবিটি ছবি পোস্ট করেন তাদের এক ভক্ত। ছবির ক্যাপশনে লিখেছেন, “নতুন প্রোফাইল পিকচার। এটা দেখে পুরোই চমকে গেছি! দীপ-বীর এটা কি ছিলো!”
সানা নামের এ ভক্তের মতোই এ প্রশ্ন এখন সবার মুখে মুখে- প্রেমের সম্পর্ক যদি নাই থাকে, তবে এটা কি ছিলো?
এর আগে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে রণবীর বলেছেন, তার সিনেমার অভিজ্ঞতায় সেরা চুম্বনটি ছিলো দীপিকার সঙ্গেই। সঞ্জয়লীলা বনসালীর ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ সিনেমায় তাদের আবেগঘন চুম্বনদৃশ্য নিয়ে এটি বলেছিলেন তিনি। পর্দায় তাদের চুম্বনদৃশ্যেগুলোর মতোই দর্শক হৃদয়ে টেউ তুলেছে পর্দার পেছনে তাদের এ চুম্বন।
সামনেই তাদের দেখা যাবে সঞ্জয় লীলা বনসালীর নতুন সিনেমা ‘পদ্মাবতী’তে। এতে চিতোরের রানি পদ্মিনীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা। দীপিকার স্বামী রানা রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় দেখা যাবে শহীদ কাপুরকে। অন্যদিকে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজীর ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। ১৭ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী