ডেস্ক : বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক জহির রায়হান স্মরণে আয়োজিত দু’দিনব্যাপী চলচ্চিত্র উৎসব রোববার শেষ হয়েছে।
‘প্রতিরোধে প্রস্তুত ক্যামেরা’ স্লে¬াগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী তার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করে।
উৎসবের সমাপনী পর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন উদীচী’র উপদেষ্টা ও সংসদ সদস্য কাজী রোজী এবং উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ।
উৎসবের দ্বিতীয় ও সমাপনী দিনে সকাল ১০টা থেকে শুরু হয় চলচ্চিত্র প্রদর্শনী।
প্রথমে প্রদর্শিত হয় প্রজন্ম টকিজের সালেহ সোবহান অনীম নির্মিত ‘পুনরাবৃত্তি’।
এরপর সাঈদ আহমেদ সাকী নির্মিত ‘উপসংহার’ দেখানো হয়।
উৎসব শেষ হয় মুক্তিযুদ্ধের ঘটনাবলীর উপর ভিত্তি করে জাহিদুর রহিম অঞ্জন নির্মিত ‘মেঘমল¬ার’ প্রদর্শনীর মাধ্যমে।
শুক্রবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ড. সফিউদ্দিন আহমেদ।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী