প্রতি দুই ঈদে প্রচার হয় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত সিরিজ নাটক যমজ। সাফল্যের ধারাবাহিকতায় আসছে রোজা ঈদ উপলক্ষে এই নাটকের সপ্তম কিস্তি নির্মিত হচ্ছে, যমজ ৭।
প্রতিবারের মতো এবারও ‘যমজ ৭’ নাটকটি রচনা করেছেন অনিমেষ আইচ। পরিচালনায় রয়েছেন আজাদ কালাম। এবারের ‘যমজ ৭’-এ মোশাররফ করিমের বিপরীতে থাকছেন সাদিয়া জাহান প্রভা।
নির্মাতা আজাদ কালাম বলেন, ‘গেল ৩০ তারিখ থেকে কক্সবাজারে জমজ ৭ নাটকের শুটিং করেছি। এবারের যমজ- এ দর্শক অন্য রকম একটি গল্প পাবেন।’

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।