ডেস্ক: প্রকাশ্যে ১৬ বছরের এক কিশোরীর হাত ধরে প্রেম নিবেদন করেছিল ২২ বছরের এক যুবক। আদালতের রায়ে এবার সেই যুবকের ১ বছরের কারাদণ্ড হল। সম্প্রতি মুম্বাইয়ের পস্কো আদালতের পক্ষ থেকে এমনই একটি রায় বেরিয়েছে।
২০১৫ সালের ৬ অক্টোবর বন্ধুদের সঙ্গে কলেজ থেকে ফিরছিল ওই কিশোরী। ঠিক সেই সময় অভিযুক্ত যুবক তার হাত ধরে প্রকাশ্যেই প্রেম নিবেদন করে। এই ঘটনায় ভয় পেয়ে তত্ক্ষনাত্ বাড়িতে পালিয়ে যায় ওই কিশোরী। মাকে পুরো ঘটনাটি বলে সে। পরদিন তার মা যুবকের বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি বলে। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। এরপর, অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় কিশোরীর পরিবার।
গ্রেপ্তার করা হয় যুবককে। মামলায় ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় ওই যুবককে। সেই ঘটনার রায় দিতে গিয়ে পস্কো আদালতের পক্ষ থেকে বলা হয়, কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে তার হাত ধরা বা তাকে প্রেম নিবেদন করা শালিনতার পরিপন্থি।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।