ডেস্ক: পুরনো ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান করেছে হিন্দু পুণ্যার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ স্নানোৎসব অনুষ্ঠিত হয়।
শেরপুর-জামালপুর পরিত্যক্ত ফেরিঘাটসংলগ্ন স্থানে ব্রহ্মপুত্র নদের দক্ষিণ প্রান্তে হাজার হাজার হিন্দু পূণ্যার্থী নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ-বনিতা এ অষ্টমী স্নানে অংশগ্রহণ করে। এ উপলক্ষে পুরনো ব্রহ্মপুত্র নদের তীরে শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নারী-পুরুষ ভিড় জমায়।
অস্টমী স্নান শেষে পূণ্যার্থীরা স্থানীয় দয়াময়ী মন্দিরে পূজা-অর্চনা, অর্ঘ্য প্রদান করে। এ উপলক্ষে দয়াময়ী মন্দির এলাকায় মেলা বসে। এদিকে, ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্রের গঙ্গা মন্দিরসংলগ্ন ঝরণায়ও অস্টমী স্নান অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো..
চলতি বছরের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা ও সর্বনিম্ন ১১৫ টাকা
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা
সৎসঙ্গ বিহারে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব