October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

খাগড়াছড়িতে লোকনাথ বাবার শুভ আবির্ভাব উৎসব পালিত

ডেস্ক : জেলায় সিঙ্গিনালা শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমে সোমবার দিনব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ও নানা আয়োজনে পালিত হয়েছে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৮৬তম শুভ আবির্ভাব উৎসব।
ভোরে চন্ডী ও গীতাপাঠের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। সকালে বাল্যভোগ ও দুপুরে রাজভোগ নিবেদন এবং পূজা অনুষ্ঠিত হয়।
বিকেলে পূজা শেষে আগত শত শত পূণ্যার্থীর মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
উৎসব উপলক্ষে লোকনাথ সেবাশ্রমে মনোজ্ঞ লোকনাথ ভজন অনুষ্ঠানে শিল্পীরা ধর্মীয় সংগীত পরিবেশ করেন।

সূত্র: বাসস