ডেস্ক : জেলার কেশবপুর উপজেলার সরসকাঠি-বরণডালি গ্রামে নির্মাণাধীণ একটি সেফটি ট্যাংকের বিষক্রিয়ায় তিনজন নির্মাণ শ্রমিকসহ পাঁচজনের জনের মৃত্যু হয়েছে।
আজ বিকেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন- সরসকাঠি-বরণডালি গ্রামের আহাদ আলী গাজী (৪৬), তার ছেলে শফিকুল ইসলাম (২১) এবং তিন নির্মাণ শ্রমিক ইকবাল হোসেন (৩৫), আল আমীন (২৬) ও আব্দুল হামিদ (২৪)।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম জানান, বিকাল ৫টার দিকে উপজেলার সরসকাঠি কলেজের সন্নিকটে অবস্থিত জিয়াউর রহমান মোড়লের বাড়িতে নির্মাণাধীন সেপটি ট্যাংকের সেন্টারিংয়ের (ঢালাই) বাঁশ-কাঠ অপসারণের জন্য তিন শ্রমিক ভিতরে নামলে ট্যাংকের বিষক্রিয়ায় অসুস্থ্য হয়ে পড়েন। তাদের ডাকাডাকির পর কোন সাড়া না দেয়ায় ওই তিন শ্রমিককে উদ্ধারের জন্য আহাদ আলী গাজী ও তার ছেলে শফিকুল ইসলাম ট্যাংকের ভিতরে নামলে, তারাও বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীর সহায়তায় ওই সেপটি ট্যাংকের অংশ বিশেষ ভেঙ্গে সবার মৃতদেহ উদ্ধার করেন।
যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পরিমল কুন্ডু জানান, ল্যাট্রিনের সেপটি ট্যাংকের বিষক্রিয়ায়ই পাঁচ জনের মৃত্যু হয়েছে।-বাসস।

এ বিভাগের আরো..
রাজধানীতে ফানুস ওড়ানোয় অগ্নিদগ্ধ ৩
ঘাটাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত