October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মালয়েশিয়ায় ৩০ বাংলাদেশি যৌনকর্মী আটক

ডেস্ক : মালয়েশিয়ার জালান সিলাং এলাকার কয়েকটি হোটেল অভিযান চালিয়ে ৫২ জন যৌনকর্মীসহ ১০৫ জনকে আটক করেছে দেশটির পুলিশ। আটক যৌনকর্মীদের মধ্যে ৩০ বাংলাদেশি রয়েছেন।
রোববার কুয়ালালামপুরের জালান সিলাং (কুতারায়া বাংলা মার্কেট) এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে মিয়ানমারের দুজন, ইন্দোনেশিয়ার ৫ জন ও মালয়েশিয়ার ১৫ নারীও রয়েছেন। মালয়েশিয়ার ১৫ জনের মধ্যে দু’জন সমকামীও রয়েছে। এদের প্রত্যেকের বয়স ২১ থেকে ৪৮ বছরের মধ্যে।
মালয়েশিয়ার নিউ স্ট্রেট টাইমসের খবরে বলা হয়েছে, হোটেলগুলোতে ৪০ থেকে ৫০ রিঙ্গিতের বিনিময়ে যৌনবাণিজ্য হতো।
এই অভিযানে পাচারের শিকার সাত ভারতীয় নারীকেও উদ্ধার করা হয়েছে। পতিতাবৃত্তির জন্য ওই নারীদের মালয়েশিয়ার পাচার করা হয়েছিল।