নিজস্ব প্রতিবেদক : পুলিশ শাহবাগে সাউন্ড গ্রেনেড, পেপার স্প্রে, জলকামান ও লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে বিক্ষোভকারী নার্সদের।
বুধবার দুপুর দেড়টার দিকে পুলিশের রায়ট কার থেকে তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। জলকামান দিয়ে গরম পানি ও পেপার স্প্রে ছোড়া হয় বিক্ষোভকারীদের ওপর। এরপর বিক্ষোভকারী নার্স এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারী নার্সরা রাস্তায় শুয়ে পড়েন। পরে পুলিশ তাদের সরিয়ে জাদুঘরের সমানে নিয়ে যায়।
বিক্ষোভের ফলে শাহবাগে সবকটি রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। কর্মব্যস্ত দিনে সড়ক অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। বিক্ষোভকারীদের সরানোর পর আবার যান চলাচল শুরু হয়।

এ বিভাগের আরো..
মহান শহীদ দিবসে সম্প্রীতি বাংলাদেশ এর শ্রদ্ধা নিবেদন
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
আওয়ামী লীগ ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে