November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রোববার জামায়াতের হরতাল

ডেস্ক প্রতিবেদন : নিজামীর মৃত্যুদণ্ডের রায় বহালের প্রতিবাদে  রোববার দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত। দলের পক্ষ থেকে পাঠনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রোববার (৮ মে) সকাল ৬টা থেকে সোমবার (৯ মে) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল পালন করা হবে। এছাড়া মৃত্যুদণ্ড বহালের প্রতিবাদে শুক্রবার দোয়া দিবস ও শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

উল্লেখ্য, বৃহস্পতিবার নিজামীর করা রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।