টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে টাঙ্গাইলের মধুপুরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন বেদেনা বেগম (৪৮), তারা ছেলে ফরহাদ (৩০) ও আশরাফুল ইসলাম।
মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে মহাসড়কের গাঙ্গাইরে একটি ভ্যানকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
মধুপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক এস কে তুহিন জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাঙ্গাইরে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ফরহাদ (৩০) ও ভ্যানে থাকা তার মা ঘটনাস্থলেই মারা যান। পরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বোকারকোনা গ্রামের আশরাফুল ইসলাম মারা যান।
নিহত ফরহাদ মধুপুর উপজেলার বোকারকোনা গ্রামের ইয়াদ আলীর ছেলে।

এ বিভাগের আরো..
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
মানুষের কল্যাণে নীরবে যারা কাজ করছেন তাদের সম্মান দিন : প্রধানমন্ত্রী