October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ডেস্ক: কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেমিফাইনালের দিকে চোখ গোটা বিশ্বের। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ফলে ইডেন গার্ডেনসে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা লড়াইয়ে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে।  এর মাঝে টুর্নামেন্টে ঘটেছে নানা রকম ঘটনা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় ঘটেছে। তাদের সঙ্গে বিদায় নিয়েছে একাধিক সাবেক চ্যাম্পিয়ন।  আজ অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনাল ঘিরেও রয়েছে বৃষ্টির আশঙ্কা।

আবহাওয়ার পূর্বাভাস অনুসারে কলকাতায় আজ ও আগামীকাল শুক্রবার বৃষ্টির শঙ্কা রয়েছে। দুপুরের দিকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও খেলার শুরুর সময় অর্থাৎ দুইটায় আবার আকাশ পরিষ্কারের কথা জানিয়েছে ওয়েদার ডট কম। তবে সন্ধ্যায় মাঝারি আকারের বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

বৃষ্টির কারণে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ বিঘ্ন হতে পারে। সেক্ষেত্রে আজ যে অবস্থায় খেলা স্থগিত হবে আগামীকাল সেখান থেকেই খেলা শুরু হবে। তবে দুশ্চিন্তার বিষয় হচ্ছে শুক্রবার ব্যাপক হারে বৃষ্টির হওয়ার কথা জানানো হয়েছে। বিরামহীন বৃষ্টি আশঙ্কা রয়েছে আগামীকাল।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হলে কপাল পুড়তে পারে অস্ট্রেলিয়ার। ম্যাচ শেষ হলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে সর্বাধিকবারের চ্যাম্পিয়ন দলটিকে। সেক্ষেত্রে আগামী রোববারের ফাইনাল ম্যাচে ভারতের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা।