মোঃ আলাল উদ্দিন, পাবনা জেলা প্রতিনিধি : পাবনা সদরে বিএনপি জামায়াতের অবরোধ, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধ ও প্রত্যাখ্যান করে বিশাল মোটরসাইকেলের শো ডাউন করেন, মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য পুত্র বাংলাদেশ আওয়ামী লীগ সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য মোঃ আরশাদ আদনান রনি।
রবিবার (০৫ নভেম্বর) ১২ টার সময় পাবনা শহরের প্রাণকেন্দ্র জুবলি ট্যাংক থেকে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল যোগে পাবনার প্রধান সড়ক আব্দুল হামিদ রোড, পাবনা- রাজশাহী রোড গাছপাড়ামোর, পাবনা- ঢাকা বিশ্বরোড পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।
উক্ত শোডাউনে উপস্থিত ছিলেন, মোঃ রকিব হাসান টিপু কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা, মোঃ আনিসুজ্জামান দোলন সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা, মোঃ নজরুল ইসলাম সোহেল প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ পাবনা সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তারা ‘জয় বাংলা’ জয় বঙ্গবন্ধু’ শেখ হাসিনার সরকার, বরবাদ দরকার, জামাত -শিবির -রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত