এমদাদুল হক, বগুড়া: বগুড়া বুধবার ওজন ও পরিমাপ যাচাই ও পণ্য মোড়কজাতকরণ এবং গুণগত মান যাচাই এর লক্ষ্যে বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী (সংযুক্তি বগুড়া)’র উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়েছে।
উক্ত অভিযানে সদর উপজেলার থানা রোড এলাকায় আকবরিয়া ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী এর উৎপাদিত (পাউরুটি, বিস্কুট, কেক ) পণ্যের বিএসটিআই’ও ( চঈজ) সনদ গ্রহণের আবেদনের পরিপ্রেক্ষিতে কারখানা পরিদর্শন করা হয় এবং ওজন যন্ত্র যাচাই করে পরিমাপের সঠিক পাওয়া যায় এবং ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়েছে।
দ্বিতীয় বাইপাস সড়ক এলাকায় মেসার্স বি সি এল সিরামিক প্রতিষ্ঠানটির টাইলস পণ্যের চঈজ সনদ না থাকায় তা গ্রহণের পরামর্শ প্রদান করা হয় । আন্ডার গ্রাউন্ড স্টোরেস ট্যাংক এর আবেদনের পরিপ্রেক্ষিতে কাজ করার পূর্ব মুহূর্ত প্রস্তুতি মূলক কার্যক্রম পরিদর্শন করা হয়।
সারিয়াকান্দি উপজেলার মেসার্স মুশফিক ফিলিং স্টেশন প্রতিষ্ঠানটি ডিস্পেন্সিং ইউনিটগুলো পরিমাপের গ্রহণযোগ্য সীমার মধ্যে সঠিক পাওয়া যায় এবং ৪০,০০০ লিটার আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের এর আবেদনের পরিপ্রেক্ষিতে কাজ করার পূর্ব মুহূর্ত পরিদর্শন করা হয়।
সদর উপজেলার মেসার্স অতিথি ফিলিং স্টেশন এর আবেদনের প্রেক্ষিতে ২টি ফ্লো- কন্টোলিং ডিভাইস পরিমাপের সঠিক পেয়ে সিল করা হয় করা হয় এবং অন্যান্য ডিসপেন্সিং ইউনিট গুলো পরিমাপের গ্রহণযোগ্য সীমার মধ্যে সঠিক পাওয়া যায়। মেসার্স বগুড়া ফিলিং স্টেশন এর আবেদনের প্রেক্ষিতে ৩টি ফ্লো- কন্ট্রোলিং ডিভাইস সিল করা হয় এবং অন্যান্য ডিস্পেন্সিং ইউনিটগুলো পরিমাপের গ্রহণযোগ্য সীমার মধ্যে সঠিক পাওয়া যায়। আন্ডার গ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ করে নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়।
সাকপালা এলাকার মেসার্স থ্রি স্টার ফিলিং স্টেশন প্রতিষ্ঠানটির ডিস্পেন্সিং ইউনিটগুলো পরিমাপের গ্রহণযোগ্য সীমার মধ্যে সঠিক পাওয়া যায় এবং ২টি ডিসপেন্সি ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে ফ্লো- কন্ট্রোলিং ডিভাইস ডিভাইস সিল করা হয় । চারমাথা এলাকায় মেসার্স চারমাথা ফিলিং স্টেশন প্রতিষ্ঠানটির ডিস্পেন্সিং ইউনিটগুলো পরিমাপের গ্রহণযোগ্য সীমার মধ্যে পাওয়া যায়।
উক্ত অভিযান পরিচালনা করেন বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী (সংযুক্তি বগুড়া) এর সহকারি পরিচালক (মেট্রোলজি) প্রকৌশলী অনিমেষ মজুমদার ও পরিদর্শক (মেট্রোলজি) মোঃ শাহ আলম পলাশ খাঁন
বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী (সংযুক্তি বগুড়া) এর সহকারি পরিচালক (মেট্রোলজি) প্রকৌশলী অনিমেষ মজুমদার বলেন বগুড়া জেলার ভোক্তা সাধারণের জনস্বার্থে এই ধরনে অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২