October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নওগাঁর শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত আব্দুল্যাহ আল মামুন

এমদাদুল হক, বগুড়া : নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন জেলা পর্যায়ে টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন। এর আগে গত বছর জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করেছিলেন ইউএনও আব্দুল্যাহ আল মামুন। এছাড়াও তিনি শুদ্ধাচার চর্চায় এ বছর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হন।

ইতোমধ্যে ইউএনও সাপাহার উপজেলার সকলস্তরের মানুষের মনজয় করেছেন তার কর্ম সততা ও নিষ্ঠার দ্বারা। অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সামাজিক অবক্ষয় রোধে কাজ করছেন। বিভিন্ন সফলতার মধ্য দিয়ে তিনি সফল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন, সু-দক্ষ প্রশাসনিক সমন্বয়, যৌতুক-বাল্যবিবাহ রোধ, অবৈধ বালু উত্তোলন-পাচার নিরোধ, ইভটিজিং প্রতিরোধ, দুর্ঘটনা এড়াতে পরিবহন সেক্টরের লোকদেরকে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করছেন তিান।

এয়াড়া সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরেজমিন পরিদর্শন তার নিত্যদিনের কাজ । বিষেশ করে ভূমিহীন ও গূহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর নির্মাণ কাজ সফল ভাবে বাস্তবায়ন লক্ষে নিরলস কাজ করছেন তরুন এ উপজেলা নির্বাহী অফিসার । ইতিমধ্যে তার সততা ,কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে উপজেলার মানুষের মনের গহীনে স্থান করেছেন বলে জানান এ উপজেলার সুশীল সমাজ।

ইউএনও আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, নৃ-গোষ্ঠী অধ্যুষিত এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির হার বাড়ানোটাই প্রথমে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। শিশুদের অনুপ্রাণিত করতে শিশুবরণ অনুষ্ঠানসহ প্রায়ই বিভিন্ন আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজকের দিনের এই শিশুরা আগামীতে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে বলে আমি আশাবাদী। এই পুরস্কার আগামীতে আমাকে ভালো কাজে আরো উৎসাহ যোগাবে।
নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সাপাহারে যোগদানের পর থেকেই শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে উল্লেখযোগ্য অবদান রেখেছেন ইউএনও আব্দুল্ল্যাহ আল মামুন। তাই এ বছরেও তাকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে।

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় ব্যক্তি এবং প্রতিষ্ঠান পর্যায়ে এ বছর ১৩ জনকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। নিয়মানুযায়ী বিভাগীয় পর্যায়ে শিক্ষা পদকের জন্য তাদের প্রত্যেকের নাম সুপারিশ করা হবে।