নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বিএসটিআই ও জেলা প্রশাসন এর যৌথ উদ্দোগে বুধবার পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই এর আওতায় জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার এর নেতৃত্বে পরিচালিত উক্ত অভিযান কোয়ালিপাড়া মিষ্টি ফুড এন্ড প্রোডাক্টস এর উৎপাদিত বিস্কুট ,ব্রেড ও কেক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স নবায়ন না করে মান চিহ্ন ব্যবহার করায় বিএসটিআই আইন -২০১৮ অনুযায়ী ৫০০০০ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
অপরদিকে জেলার গাবতলী উপজেলার বিভিন্ন এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে কাগইল স্বর্না ফুড এন্ড প্রোডাক্টস এর উৎপাদিত কেক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহন না করে মান চিহ্ন ব্যবহার করায় বিএসটিআই আইন -২০১৮ অনুযায়ী ৫০০০০ টাকা জরিমানা করা হয়েছে।
নিপাতলি সমির ও সাদি ফিলিং স্টেশন এর ডিজেল ও পেট্রোল ইউনিট এ জ্বালানী তেল পরিমাপে কম প্রদান করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৯/৪৬ ধারায় ২৫,০০০ জরিমানা করা হয়।
নারুয়ামালা জামির ট্রেডার্স এর ডিজেল ও পেট্রোল ইউনিট এ জ্বালানী তেল পরিমাপে কম প্রদান করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ,২০১৮ এর ২৯/৪৬ ধারায় ৫০,০০০ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আফতাবুজ্জামান আল ইমরান মহোদয়ের নেতৃত্বে পরিচালিত হয়।
বিএসটিআই জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ শাহ আলম পলাশ খাঁন বলেন জেলার জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২