November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নওগাঁর মেয়ে আনিকা বুশরা মারিয়া” মিস আর্থ বাংলাদেশ

কাজী নূরনবী নাইস: নওগাঁর মেয়ে আনিকা বুশরা মারিয়া” মিস আর্থ বাংলাদেশ “প্রতিযোগিতায় বিজয় মাল্য অর্জন করেছে।

পরবর্তী ধাপে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে আনিকা বুশরা মারিয়া।

ছোটোবেলা থেকেই প্রখর মেধাবী ও সৃষ্টিশীল আনিকা বুশরা মারিয়া,নিজের ভিতরে প্রতিভা কে সবার সামনে তুলে ধরতেন ছোট বেলা থেকেই এবং নানা গুনে গুণ্যানিত “মিস আথ্র বাংলাদেশ” খ্যাত মেয়ে আনিকা বুশরা মারিয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আনিকা বুশরার বাবা আব্দুল লতিফ বকুল রাজনৈতিক ব্যাক্তিত্ব এবং মাতা সাবিনা ইয়াসমিন উপসহকারী ভূমি কর্মকর্তা ও একজন আদর্শ মা। বাবা ও মায়ের উৎসাহ প্রেরণা তাকে এই জায়গায় আসতে পথ সুগম করেছে,আনিকা বুশরা মারিয়ার স্বপ্ন দেশ ও জাতির জন্যে ভালো কিছু করে ভবিষ্যতে দেশ ও জাতিকে কে সম্মান জনক জায়গায় এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যাক্ত করেছেন।

আনিকা বুশরা মারিয়ার উত্তরোত্তর সফলতা কামনা করেছে নওগাঁবাসী।