নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ সদর কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ০৯.০৯.২৩ ইং তারিখ শনিবার দুপুরে সদর উপজেলার এক কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়
বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ সদর উপজেলা কমিটির আয়োজিত এ সভায় সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ওয়াদুদের সভাপতিত্বে
সার্বিকপরিচালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম কথার নওগাঁ জেলা প্রতিনিধি কাজী নুরুন্নবী(নইস) সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ,
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি মো: রাশেদুজ্জামান রাশেদ, বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ সদর শাখার যুগ্ম সাধাঃ সম্পাদক আলমগীর হোসেন, মফস্বল সাংবাদিক সোসাইটি বদলগাছি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন, ফজলে হোসেন চাঁদ, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি আব্দুর রাকিব, বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ সদর উপজেলার প্রচার সম্পাদক মিলন চন্দ্র দেবনাথ কার্যকরী সদস্য ইয়া কাহারুল ইসলাম নয়ন ও জেলা সাধারন সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। কমিটির পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথির তার বক্তব্য সাংবাদিকদ সমাজ কে সম্মিলিত ভাবে কাজ করে দেশ ও জাতি কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন, সাধারণ সম্পাদক কাজী নূরনবী (নাইস) আলোচনা সভায় তার বক্তব্যে বলেন সাংবাদিক সমাজ দেশে ও জাতির অতন্দ্র প্রহরী হয়ে কাজ করে যাচ্ছে কিন্তু সংবাদ কর্মীরা বেশ কিছু জায়গায় আজ ও অবান্চিত লাঞ্চিত হচ্ছে,তাই সাংবাদিক সমাজ কে এক যোগে কাজ করার আহ্বান জানান এবং দেশের দোড়গোড়ায় সঠিক সংবাদ তুলে ধরার জন্যে সাংবাদিক নেতৃত্ব বৃন্দ কে অনুরোধ করেন।পরে বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ সদর উপজেলা কমিটির সভাপতি বক্তব্য শেষে কমিটির অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে মধ্যন্ন ভোজের ব্যবস্থা করা হয়।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত