ডেস্ক : পদ্মা সেতু পাড়ি দিলো ট্রেন। রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে পরীক্ষামূলক এই ট্রেন পদ্মা সেতু হয়ে পৌঁছেছে ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশনে। পদ্মা সেতু পাড়ি দিতে ট্রেনের সময় লেগেছে ৭ মিনিট।
রাজধানী ঢাকা থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে সরাসরি ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছেছে ট্রেন। দীর্ঘ এই পথ পাড়ি দিতে সময় লেগেছে ২ ঘণ্টা ১০ মিনিট।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৭ মিনেটে ভাঙ্গা স্টেশনে পৌঁছায় ট্রেন। ৬০ কিলোমিটার গতিতে চলার কথা থাকলেও পরীক্ষামূলক যাত্রায় ট্রেন আরও ধীর গতিতে চলেছে।
এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টা ৭ মিনিটে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে রওনা দেয় ট্রেন। সকাল ১১টা ২৭ মিনিটে ট্রেনটি পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ওঠে। আর সেতু অতিক্রম করে জাজিরা প্রান্তে পৌঁছায় ১১টা ৩৪ মিনিটে। সে হিসাবে সাত মিনিটেই পদ্মা সেতু পাড়ি দিয়েছে ট্রেননি। সেতু অতিক্রম করে জাজিরা প্রান্তে পৌঁছায় ১১টা ৩৪ মিনিটে। আর সে হিসাবে সাত মিনিটেই পদ্মা সেতু পাড়ি দিয়েছে ট্রেননি।
বৃহস্পতিবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে যাত্রা করা ট্রেনে রয়েছেন রেলপথবিষয়ক মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনসহ সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। তাদের নিয়েই ট্রেনটি ফের ঢাকায় ফিরবে।
গত বছরের জুনে পদ্মা সেতু উদ্বোধন হলেও পদ্মা রেল সেতুর কাজ তখনো চলছিল। এই রেললাইন উদ্বোধনের জন্য আগামী ১০ অক্টোবর দিন নির্ধারণ করা আছে। ওই দিন এক সুধী সমাবেশে রেললাইনের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে আজ বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হলো পদ্মা সেতু দিয়ে।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন