জহিরুল ইসলাম,পটুয়াখালী: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ এলাকার সমস্যা চিহ্নিত ও সমাধানে করণীয় নির্ধারণে নাগরিক প্রত্যাশা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে বেসরকারী সংস্থা এসডিএ’র সভাকক্ষে আমেরিকান দাতা সংস্থা ইউএসএআইডি এর সহযোগিতায় কর্মশালার আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
এতে বাংলাদেশ আওয়ামিলীগ, বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি), জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় ব্যাবস্থাপক দিপু হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পটুয়াখালী মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড মুজিবুর রহমান টোটেন, বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার সাবেক কমান্ডার মোঃ সোবহান মৃধা, জেলা মহিলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদিকা জাকারিয়া সুলতানা বেবি, জেলা মহিলা দলের সভানেত্রী আফরোজা শিমু, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও রাজনৈতিক ফেলো মাস্টার ট্রেইনার সৈয়দ সালাউদ্দিন বাবু ও জামাল হোসেন।
এছাড়াও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো ও জেলা ছাত্রলীগের সদস্য ফারহানা মিসু টুম্পা, জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক উম্মে হেনা, জেলা জাতীয় ছাত্র সমাজের সহ-সভাপতি মোঃ আলআমিন উপস্থিত ছিলেন।
কর্মশালায় সামাজিক সংগঠনের প্রতিনিধি হিসেবে পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, ইয়েস বাংলাদেশের হাসিবুর রহমান, পটুয়াখালীবাসীর সভাপতি মাহমুদ হাসান রায়হান, ইয়ুথ পাওয়ার পটুয়াখালীর সভাপতি কেএম জাহিদ হোসেন, তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্মের মেহেরুন সুলতানা, হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধি ডলি আক্তার ও প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি মোঃ হুমায়ুনসহ প্রায় ৫০জন প্রতিনিধি অংশগ্রহণ করে।
এসময় পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনের আওতাধীন এলাকা গুলোর নানা সমস্যা চিহ্নিত করে, সমাধানে সুনির্দিষ্ট করণীয় তুলে ধরা হয়। পরে এসকল সমস্যা ও সমাধান নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে এবং রাজনৈতিক দল গুলোর নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত করায় জাতীয় পর্যায়ে আলোচনা করা হবে বলেও জানান আয়োজক প্রতিষ্ঠান।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত