November 5, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নোয়াখালীতে সাংবাদিক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর মাইজদীতে একটি বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালীন সময়ে একজন সাংবাদিককে হেনস্থা করায় হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।

আজ বৃহস্পতিবার (২৪শে আগস্ট) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

সাংবাদিককে লাঞ্চনা করার প্রতিবাদ ও হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। এসময় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়।