মোঃ আলাল উদ্দিন,পাবনা জেলা প্রতিনিধি: পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার স্বামীকে তালাক দিয়ে স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। আত্মাহুতি দেয়া যুথি খাতুন (২১) জয়নগর পশ্চিমপাড়ার জহুরুল ইসলামের কন্যা। সোমবার (২১শে আগস্ট) সকালে ঘরের ডাবের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের দাবী।
রবিবার রাতে মা মেয়ে একই রুমে ছিল। সোমবার সকালে মা বিছানা ছেড়ে আসলেও মেয়ে শুয়ে থাকে। এরাই ফাঁকে সকালে মেয়ে ঘরের দরজা আটকিয়ে ঘরের ডাবের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বাহির থেকে তার মা বুঝতে পেরে জানালা দিয়ে তাকিয়ে দেখে তার মেয়ে ঘরের ডাবের সঙ্গে ঝুলছে। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে যুথিকে উদ্ধার করে ঈশ্বরদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার যুথিকে মৃত ঘোষণা করেন।
তবে মেয়ের বাবা জহুরুল ইসলাম এ বিষয়ে কোন কথা বলেন নাই, শুধু কান্নাকাটি করছেন।
ঈশ^রদী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবার থেকে মামলা দিলে আমরা মামলা অনুযায়ী কাজ করবো। তবে মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২