October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার

সাইদ হাসান সজীব,মাদারীপুর: মাদারীপুর সদর (ইউএনও) মো: মাইনউদ্দিন ২০২২ সালের ০৩ ফেব্রুয়ারি মাদারীপুর সদর উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। মাদারীপুর সদরে যোগদানের পর থেকেই মেধা, যোগ্যতা আর দায়িত্ববোধের প্রমাণ দিয়ে তিনি জয় করে নিয়েছেন উপজেলাবাসীর মন। তিনি একজন শিক্ষাবান্ধব উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ইতোমধ্যে ছাত্রছাত্রীদের দুর্বলতা কাটিয়ে তোলার জন্য উপজেলার অন্য কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঝরে পড়া রোধ, শিক্ষার মান বাড়াতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ, বাল্য বিবাহ রোধ, মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার ব্যবস্থা করেছেন। যানজট নিরসন এবং বেকার সমস্যা সমাধানকল্পে কারিগরি শিক্ষা, হস্তশিল্প, কম্পিউটার প্রশিক্ষণ, উপজেলার প্রতিটি দপ্তরে দুর্নীতিমুক্ত সেবার মান বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। যোগ্য নিষ্টাবান সৎ মেধাবী এই উপজেলা নির্বাহী অফিসার ২৫ দফা তৈরী করেছেন শিহ্মকদের জন্য যারা দেশ গড়ার কারিগড় আর ৪১ দফা তৈরী করেছেন শিহ্মার্থীদের জন্য যারা আগামীতে দেশের হাল ধরবে,দেশকে পরিচালনা করবে।

শিক্ষার মানোন্নয়নে উপজেলার প্রত্যেকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো পরিদর্শন করেছেন মো: মাইনউদ্দিন। নির্বাহী অফিসার হিসেবে তার তত্ত্বাবধানে চলছে আধুনিক আদর্শ সদর উপজেলা গড়ার কাজ।

শিক্ষাবান্ধব এ কর্মকর্তা মো: মাইনউদ্দিন বলেন, মানসম্মত শিক্ষাই পারে আজকের শিক্ষার্থীদের সোনার মানুষে রুপান্তর করতে। যাদের হাতে নির্মিত হবে উন্নত স্মার্ট বাংলাদেশ। আজকের শিক্ষার্থীরাই হবে আগামী দিনের কর্ণধার। তাদেরকে গড়ে তুলতে হবে সততা আর উন্নত মানসিকতায়।