জাহিদ হাসান, রাজৈর প্রতিনিধি,মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে মাদারীপুরের সকল সাংবাদিকদের সম্মানে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈর উপজেলা শাখার আয়োজনে গত মঙ্গলবার ৪ এপ্রিল সানেরপাড়ের সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের হল রুমে মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈরের সভাপতি এস এম ফেরদৌস হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও মাদারীপুর জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য সুজন হোসেন রিফাতের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনীর হোসেন বিলাস, সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিন্টেনডেন্ট প্রকৌশলী লুৎফর রহমান সানজিদ, দৈনিক বিশ্লেষণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ্যাড: জহির উদ্দিন খান, রাজৈর উপজেলা সমবায় কর্মকর্তা মো মহাসীনউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম জাকির হোসেন ডাবলু, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক পাট্টাু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইমরুল হাসান খালিদ, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি তানভীর হাসান, দৈনিক প্রথম কথা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক গণকন্ঠ প্রতিনিধি আব্বাস, সাংবাদিক লিখন।
এসময় আরোও উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈরের সহ-সভাপতি রাকিবুল হাসান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সুবাইল খন্দকার, সাংগঠনিক সম্পাদক মেহেদী, হাসান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী শেখ,অর্থ সম্পাদক আবুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো রিয়াজ ফকির, কার্যকরী সদস্য মাহমুদ হাসান,জয়ন্ত বনিকসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে ইফতার পরিবেশের আগে দেশ জাতি ও মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত