নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) এর সচিব ব্যারিস্টার মোঃ খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব জনাব মোঃ নূরুল আমিন-কে ২১ মার্চ ২০২৩ তারিখ বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। জনাব মোঃ নূরুল আমিন ইতোপূর্বে সিনিয়র সচিব হিসেবে পরিকল্পনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ে এবং সচিব হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়কে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৪ সালের বিসিএস পরীক্ষায় উর্ত্তীণ হয়ে ২১ জানুয়ারী ১৯৮৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, উপসচিব পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, নেত্রকোনা ও যশোরের জেলা প্রশাসক, যুগ্মসচিব পদে ধর্ম মন্ত্রণালয়ে, বরিশাল বিভাগীয় কমিশনার, অতিরিক্ত সচিব পদে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব অন্ত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে পালন করেন। প্রশাসনে তার জ্ঞান, প্রজ্ঞা, কর্মদক্ষতা, সততা, শৃঙ্খলাবোধ, কর্তব্যনিষ্ঠা ও ন্যায়পরায়নতার বিশেষ সুখ্যাতি রয়েছে। তিনি প্রতিটি কর্মক্ষেত্রে আইনের শাসনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় অনুকরণীয় নজীর স্থাপন করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রি লাভ করেন। জনাব মো: নুরুল আমিন ১৯৬১ সালের ১০ জুন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদপুর ইউনিয়নের আইটপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,, বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনে ২০-০২-২০২৩ তারিখে ৩ জন সম্মানিত সদস্য যথাক্রমে ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী (প্রাক্তন সচিব), ড. মোঃ হেলাল উদ্দিন, এনডিসি এবং আবুল খায়ের মোঃ আমিনুর রহমান যোগদান করেছেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের যোগদানের মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন পূর্ণতা লাভ করে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত