সাজ্জাদুর রহমান,নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীতে বালু বোঝাই ট্রালার ডুবে শ্রমিক নাজমুল মৃধার (৩৩) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নাজমুল কালিয়া উপজেলার নোয়াগ্রামের আকবর মৃধার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার ভোরে লোহাগড়ার বেলটিয়া এলাকায় মধুমতি নদীতে বালু বোঝাই ট্রলারকে আরেকটি ট্রলার ধাক্কা দেয়। এতে ওই ট্রলারের তলা ফেটে পানি উঠতে থাকে। এ সময় তিন শ্রমিক সাতার কেটে উপরে উঠলেও নাজমুল নিখোঁজ হয়। দুপুরে মধুমতির তেতুলিয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো..
রাজধানীতে ফানুস ওড়ানোয় অগ্নিদগ্ধ ৩
ঘাটাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত