October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে বারি’তে মাঠ দিবস

ডেস্ক: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর তৈলবীজ গবেষণা কেন্দ্র এর আয়োজনে আজ ১১ জানুয়ারি ২০২৩ খ্রি. বুধবার বারি’র তৈলবীজ গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম এর উপর মাঠ দিবস অনুষ্ঠান ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা মাঠে অনুষ্ঠিত হয়েছে। ‘তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প (বারি অংগ)’ ও তৈলবীজ গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর এর অর্থায়নে আয়োজিত এ মাঠ দিবসে বারি’র বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের ঊর্ধ্বতন বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ অংশগ্রহণ করেন।

সকালে বারি’র পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. আব্দুল লতিফ আকন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান, পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার, পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মো. মহি উদ্দিন, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তৈলবীজ গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. ফেরদৌসী বেগম। প্রেস বিজ্ঞপ্তি